শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “মিনি ওয়ার্ল্ড” অনলাইন শপ ঈদকে ঘিরে নাসিকে অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান চাঁদাবাজি মামলায় গ্রেফতার: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন বহিষ্কার সিদ্ধিরগঞ্জে বিএনপি পরিচয়ে ত্রাস—নূরউদ্দিনের বিরুদ্ধে , হত্যার হুমকির অভিযোগ আড়াইহাজারে বাবা-মাকে নির্যাতনের দায়ে যুবকের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড। রূপগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, আটক ১ চাঁদা না দেওয়ায় মারধর: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন রিমান্ডে সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার নারায়ণগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগের সিন্ডিকেট উন্মোচন, প্রতিবেদনের পর মুখ খুলছেন ভুক্তভোগীরা সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে গণধোলাই, একাধিক অপরাধের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিদ্ধিরগঞ্জের বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ট্রাক কার্ভারভ্যান মালিক সমিতি শিমরাইল শাখা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেল ৩ টায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন তালুকদার বলেন, খুনী শেখ হাসিনার দোসররা আমাদের ট্রাক র্টামিনাল নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে অপপ্রচার চালিয়েছে যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট । আমাদের এখানে কোন চাদাঁবাজি হয় না আমরা গত ৫ আগস্টের পর থেকে অদ্য পর্যন্ত নিজ ও মালিক সমিতির অর্থায়নে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

আমরা লক্ষ্য করেছি কিছু কিছু সংবাদমাধ্যম মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার করে আমাদের চাদাঁবাজ বানিয়ে দিচ্ছে । আমাদের এখানে কি হয় বা না হয় তা প্রশাসন সাংবাদিক সহ সবাই অবগত আমরা আমাদের নাইট গার্ড ও দায়োয়ানের বেতন পর্যন্ত দিতে হিমশিম খাচ্ছি। তিনি বলেন, সংবাদে স্থানীয় ব্যাবসায়ী জি এম সুমন মুন্সীর নাম ব্যাবহার করা হয়েছে যা আসলেই দুঃখজনক তিনি একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী তার বাবা এই র্টামিনালের প্রতিষ্ঠাতা তার চাদাঁবাজির করার কোন প্রশ্নই আসেনা তিনি আমাদের বিভিন্ন সময়ে অনুদান দিয়ে সহযোগীতা করেন।

সংবাদ সম্মেলনে, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান শিপু বলেন, গত ৫ আগস্টের পর আমরা যখন দায়িত্ব নেই তখন থেকে এখানে কোন চাদাঁ উত্তোলন করা হয় না । এ বিষয়ে থানা পুলিশ, র‌্যার ও জেলা পুলিশ অবগত আছে ।

তিনি বলেন সংবাদে জি এম সুমন মুন্সীকে নিয়ে যে অপপ্রচার করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তিনি অত্র এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ও একাধিক মাকের্টের মালিক তার চাদাঁবজি করার কোন কারন নেই। আমরা বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার নেতৃবৃন্দ এর ভিত্তিহীন অপ্রপচারের নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার সহ সভাপতি মোসলেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক কানন মিয়া, দপ্তর সম্পাদক নুর ইসলামসহ শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর