শিরোনাম :
চিঠি দিবসে নতুন প্রজন্মের কাছে ফিরুক হারিয়ে যাওয়া চিঠির আবেগ সিদ্ধিরগঞ্জে ১৯৬৯ সালের ‘সুবহান হাজী ভবন’ ঝুঁকিপূর্ণ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন  কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা, নারীসহ ছুরিকাঘাতে আহত ৩ তরুণদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: শহিদুল বন্দরে হামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘পা কেটে ফেলার’ হুমকি চাঁদা তোলা বন্ধ হওয়ায় ক্ষিপ্ত সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ পুলে ডাব বিক্রেতাকে মারধরের অভিযোগ রূপগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

চাঁদাবাজি মামলায় গ্রেফতার: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন বহিষ্কার

Reporter Name / ২৯ ভিউ
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়া সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (৫ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা এবং জনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকার মাধ্যমে তিনি দলের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কাজ করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা (নং-৪৮(৪)/২০২৬) দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

চিঠিতে আরও বলা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

বহিষ্কারের এই সিদ্ধান্তের অনুলিপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
05 মে 2026

চাঁদাবাজি মামলায় গ্রেফতার: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন বহিষ্কার

www.narayanganjvision.com |
Narayanganj Vision News
05 মে 2026

চাঁদাবাজি মামলায় গ্রেফতার: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন বহিষ্কার

www.narayanganjvision.com |
Narayanganj Vision News