শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “মিনি ওয়ার্ল্ড” অনলাইন শপ ঈদকে ঘিরে নাসিকে অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান চাঁদাবাজি মামলায় গ্রেফতার: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন বহিষ্কার সিদ্ধিরগঞ্জে বিএনপি পরিচয়ে ত্রাস—নূরউদ্দিনের বিরুদ্ধে , হত্যার হুমকির অভিযোগ আড়াইহাজারে বাবা-মাকে নির্যাতনের দায়ে যুবকের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড। রূপগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, আটক ১ চাঁদা না দেওয়ায় মারধর: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন রিমান্ডে সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার নারায়ণগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগের সিন্ডিকেট উন্মোচন, প্রতিবেদনের পর মুখ খুলছেন ভুক্তভোগীরা সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে গণধোলাই, একাধিক অপরাধের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ‘জনশক্তি সভা ২০২৬’ অনুষ্ঠিত

Reporter Name / ৯৪ ভিউ
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে ‘জনশক্তি সভা ২০২৬’ অনুষ্ঠিত হয় ।১লা মে শুক্রবার সকাল ৮টায় আইসিএবি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

​ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহাম্মদ আবুল হাশিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি আদর্শিক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মের চারিত্রিক ও নৈতিক উন্নয়ন অপরিহার্য। ইসলামী ছাত্র আন্দোলন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

​অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা পেশ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফি। তিনি সংগঠনের জনশক্তিকে আরও গতিশীল ও দক্ষ হওয়ার আহ্বান জানান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সাবেক প্রতিষ্ঠাতাকালীন সভাপতি মুফতী ইমদাদুল হক।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুহা মেহেদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক আবরারুল করিম, দাওয়া সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর