শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “মিনি ওয়ার্ল্ড” অনলাইন শপ ঈদকে ঘিরে নাসিকে অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান চাঁদাবাজি মামলায় গ্রেফতার: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন বহিষ্কার সিদ্ধিরগঞ্জে বিএনপি পরিচয়ে ত্রাস—নূরউদ্দিনের বিরুদ্ধে , হত্যার হুমকির অভিযোগ আড়াইহাজারে বাবা-মাকে নির্যাতনের দায়ে যুবকের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড। রূপগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, আটক ১ চাঁদা না দেওয়ায় মারধর: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন রিমান্ডে সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার নারায়ণগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগের সিন্ডিকেট উন্মোচন, প্রতিবেদনের পর মুখ খুলছেন ভুক্তভোগীরা সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে গণধোলাই, একাধিক অপরাধের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

Reporter Name / ৫ ভিউ
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

কামরুল হাসান,সোনারগাঁও প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে। সোমবার (০৪ মে ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে সোনারগাঁ থানাধীন দড়িকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী। মেইন রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি চৌকস

আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ শফিকুল ইসলাম (৩৪)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাও গ্রামের মৃত জহর আলীর ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অভিযানকালে তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এছাড়া মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর