শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “মিনি ওয়ার্ল্ড” অনলাইন শপ ঈদকে ঘিরে নাসিকে অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান চাঁদাবাজি মামলায় গ্রেফতার: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন বহিষ্কার সিদ্ধিরগঞ্জে বিএনপি পরিচয়ে ত্রাস—নূরউদ্দিনের বিরুদ্ধে , হত্যার হুমকির অভিযোগ আড়াইহাজারে বাবা-মাকে নির্যাতনের দায়ে যুবকের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড। রূপগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, আটক ১ চাঁদা না দেওয়ায় মারধর: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন রিমান্ডে সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার নারায়ণগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগের সিন্ডিকেট উন্মোচন, প্রতিবেদনের পর মুখ খুলছেন ভুক্তভোগীরা সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে গণধোলাই, একাধিক অপরাধের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে বিএনপি পরিচয়ে ত্রাস—নূরউদ্দিনের বিরুদ্ধে , হত্যার হুমকির অভিযোগ

Reporter Name / ৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিএনপির পরিচয় ব্যবহার করে নানা অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে নূরউদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (৫ মে) সিদ্ধিরগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে মো. নূরউদ্দিন নিজেকে বিএনপি নেতা দাবি করে বিভিন্ন এলাকায় প্রভাব খাটিয়ে অনিয়ম করে আসছেন।

অভিযোগে বলা হয়, তার এসব কর্মকাণ্ড নিয়ে এলাকাবাসী শহিদুল ইসলামের কাছে অভিযোগ করলে তিনি এতে বাধা দেন। এর জেরে গত ৪ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নূরউদ্দিন শহিদুল ইসলামের ছোট ভাই মাইদুল ইসলামের বাতেনপাড়ায় অবস্থিত ‘বাঁশবাড়ী’ নামের একটি রেস্টুরেন্টে গিয়ে প্রাণনাশের হুমকি দেন।

স্থানীয়দের মতে, নূরউদ্দিন দীর্ঘদিন ধরে মিজমিজি বাতেনপাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেউ বাড়ি নির্মাণ শুরু করলেই তিনি সেখানে গিয়ে বাধা দেন এবং জোর করে চাঁদা আদায়ের চেষ্টা করেন। অনেক ক্ষেত্রে টাকা না দিলে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অপরাধের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর