শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “মিনি ওয়ার্ল্ড” অনলাইন শপ ঈদকে ঘিরে নাসিকে অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান চাঁদাবাজি মামলায় গ্রেফতার: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন বহিষ্কার সিদ্ধিরগঞ্জে বিএনপি পরিচয়ে ত্রাস—নূরউদ্দিনের বিরুদ্ধে , হত্যার হুমকির অভিযোগ আড়াইহাজারে বাবা-মাকে নির্যাতনের দায়ে যুবকের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড। রূপগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, আটক ১ চাঁদা না দেওয়ায় মারধর: সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা সালাউদ্দিন রিমান্ডে সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার নারায়ণগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগের সিন্ডিকেট উন্মোচন, প্রতিবেদনের পর মুখ খুলছেন ভুক্তভোগীরা সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে গণধোলাই, একাধিক অপরাধের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ঈদকে ঘিরে নাসিকে অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান

Reporter Name / ৪ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ২৩টি স্থানে বসবে অস্থায়ী পশুর হাট। তবে, এবারও যানজটে মানুষের ভোগান্তি এড়াতে শহরের ভেতর কোনো হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (৭ মে) অস্থায়ী পশুর হাটের ইজারা নিতে দরপত্র আহ্বান করে সিটি কর্পোরেশন। এতে ২৩টি অস্থায়ী পশুর হাটের তালিকা প্রকাশ করা হয়।
গতবছর নাসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে ২২টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছিল নাসিক।
এবার সর্বোচ্চ কাক্সিক্ষত মূল্য ধরা হয়েছে নাসিকের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ির একটি হাটের। ওই হাটের গতবছরের হিসেবে কাক্সিক্ষত দরপত্র ২৮ লাখ টাকা আশা করছে সিটি কর্পোরেশন। তবে, সর্বনিম্ন আড়াই লাখেরও হাট রয়েছে এবারের তালিকায়।
এবারের হাটগুলো হলো: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় লিপি গার্মেন্টস সংলগ্ন মৌলভী ফজলুর রহমানের খালি জায়গা, একই ওয়ার্ডের মৌচাক মাদানী নগর বালুর মাঠ, ৪ নম্বর ওয়ার্ডের টাইগার ওয়্যার রি-রোলিং মিলের মাঠ, ৫ নম্বর ওয়ার্ডের সাইলো রোড সংলগ্ন মোহর চান কন্ট্রাক্টরের খালি জায়গা, একই ওয়ার্ডের বটতলা বাদশা মিয়ার মাঠ, ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিন সাহেবের খালি জায়গা, ৭ নম্বর ওয়ার্ডের নাভানা সিটির ১ নম্বর মাঠ, ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলসের খালি মাঠ, ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি দক্ষিণ পাড়া মুক্তিযোদ্ধা আলহাজ্ব মান্নান সাহেব নতুন রোড সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের জালকুড়ি ওয়াপদা রোডের ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া রাসেল সাহেবের খালি জায়গা, ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন খেলার মাঠ, ১৮ নম্বর ওয়ার্ডের ডিয়ারার মাঠ, ১৯ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা ব্রিজের নিচের খালি জায়গা, একই ওয়ার্ডের পাওয়ার হাউজ সংলগ্ন খালি জায়াগ, ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা মাঠের পশ্চিম পাশের খালি জায়গা, একই ওয়ার্ডের ফরাজীকান্দা উত্তরপাড়া বালুরমাঠ, ২২ নম্বর ওয়ার্ডের জহির কাজীর খালি জায়গা, ২৩ নম্বর ওয়ার্ডের কদমরসুল ডিগ্রী কলেজের পশ্চিম পাশের সিটি কর্পোরেশনের মালিকানাধীন খালি জায়গা, ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জের গুদারাঘাট সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের আলতাফ সাহেবের খালি জায়গা, ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষ্মণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা ও ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের আলহাজ্ব মোতালেব সাহেবের বালুর মাঠ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর