নাসিক ৫ নং ওয়ার্ড : জনপ্রতিনিধি শূন্যতায় সেবাবঞ্চিত মানুষ, সাবেক কাউন্সিলরেই আস্থা সাধারন মানুষের
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
অন্তর্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বিজয়ী সিটি ও পৌরসভার মেয়র-কাউন্সিলরদের বরখাস্ত করা করেছে। এলাকায় জনপ্রতিনিধি না থাকায় সেবাবিঘ্নিত হচ্ছে সাধারন মানুষ যারা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছিলো।
বিদ্যমান অবস্থায় সচিবের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৫ নং ওয়ার্ডের মানুষ জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিকত্বের সনদসহ অন্যান্য নাগরিক সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছে। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এলাকার সাধারন মানুষ জানান আমাদের সাবেক কাউন্সিলর থাকতে নাগরিক সেবা পেতে আমাদের কোন হয়রানরি শিকার হতে হয়নি তাই আগামী সিটি নির্বাচনে আমরা সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিলকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।
নাসিক ৫ নং ওয়ার্ডের সাধারন মানুষ জানান, অন্তর্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বিজয়ী সবাইকে বরখাস্ত করার কারনে আমরা আমাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত । দীর্ঘদিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে নিয়োগকৃত সচিবের মাধ্যমে কিছুটা সেবা পেলেও আমরা রীতিমতো হয়রানির শিকার ।
আগে জনপ্রতিনিধি থাকা অবস্থায় আমরা বিনামুল্যে জম্মনিবন্ধন সহ অনান্য সেবা পেতাম কিন্তু এখন আমরা টাকা দিয়ে দিনের পর দিন ঘুরেও সেই সেবা পাইনা। বর্তমানে আমাদের নাগরিক সেবা পেতে দিন দিন হয়রানির শিকার হতে হয় ।
৫নং ওয়ার্ডের সাধারন ভোটারদের অভিয়োগ ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে কিন্তু নাগরিক সেবার কোন উন্নতি হয়নি। এই ওয়ার্ডের সচিব একজন নতুন মানুষ নাগরিক সেবার বিষয়ে তার কোন অভিজ্ঞতা নেই তার কাছে গিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছে।
তাদের অভিযোগ এই ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ সিটি কর্পোরেশনের লাইট নষ্ট হয়ে পরে আছে পুরো এলাকা এখন অন্ধকার এ বিষয়ে বর্তমান সচিবকে একাধিক বার বললেও কোন কার্যকর ব্যাবস্থা গ্রহন করা হয়নি। এছাড়াও এলাকার ড্রেনগুলো ময়লা পরে বন্ধ হয়ে থাকার কারনে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায় আর ভোগান্তিতে পড়তে আমাদের।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, প্রতিদিনই বহু মানুষ নাগরিক সেবাসহ বিভিন্ন প্রয়োজনে আমার কাছে আসছেন। আমি সাধ্যমতো তাদের সহযোগীতা করার চেষ্টা করছি কারন তারা ভোট দিয়ে আমাকে তাদের প্রতিনিধি নির্বচিত করেছিলো। তারা অনেকেই মনে করে আমি এখনো তাদের প্রতিনিধি হিসেবে আছি।