শিরোনাম :
চিঠি দিবসে নতুন প্রজন্মের কাছে ফিরুক হারিয়ে যাওয়া চিঠির আবেগ সিদ্ধিরগঞ্জে ১৯৬৯ সালের ‘সুবহান হাজী ভবন’ ঝুঁকিপূর্ণ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন  কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা, নারীসহ ছুরিকাঘাতে আহত ৩ তরুণদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: শহিদুল বন্দরে হামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘পা কেটে ফেলার’ হুমকি চাঁদা তোলা বন্ধ হওয়ায় ক্ষিপ্ত সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ পুলে ডাব বিক্রেতাকে মারধরের অভিযোগ রূপগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখার পদযাত্রা

Reporter Name / ৪০ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:0 scene:0 humanIn:0;

জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে ‘জুলাই পদযাত্রা ও মোনাজাত’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি মুহাম্মাদ সাইম হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাঈম হাসান-এর সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ সোহরাব হোসেন ফজলে। তিনি বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অমূল্য আমানত। তাদের স্মৃতি সংরক্ষণ, যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতকরণ এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন সময়ের অপরিহার্য দাবি। তরুণ সমাজকে জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। তিনি বলেন, “জুলাই কেবল একটি মাসের নাম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিরোধের প্রতীক। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন এবং ইতিহাস সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ আবুল হাশিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর উত্তর শাখার সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মুহাম্মাদ সাইম হোসেন বলেন, “জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির স্বাধীনচেতা মনন, ন্যায়বিচার এবং অধিকার আদায়ের প্রেরণার উৎস। তাই জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা এবং জুলাই সনদের বাস্তবায়ন কেবল একটি দাবি নয়, এটি জাতির নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ সানভীর, সাংগঠনিক সম্পাদক এম মেহেদী হাসান, সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি মুহাম্মাদ আবরারুল করিম, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মাদ জিহাদ হাসান, নারায়ণগঞ্জ শহর শাখার সহ-সভাপতি শেখ মুহাম্মাদ রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ।

পদযাত্রা শেষে জুলাইয়ের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ এবং জুলাই সনদের বাস্তবায়নের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
31 জুলাই 2026

জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখার পদযাত্রা

www.narayanganjvision.com |
Narayanganj Vision News
31 জুলাই 2026

জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখার পদযাত্রা

www.narayanganjvision.com |
Narayanganj Vision News