শিরোনাম :
চিঠি দিবসে নতুন প্রজন্মের কাছে ফিরুক হারিয়ে যাওয়া চিঠির আবেগ সিদ্ধিরগঞ্জে ১৯৬৯ সালের ‘সুবহান হাজী ভবন’ ঝুঁকিপূর্ণ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন  কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা, নারীসহ ছুরিকাঘাতে আহত ৩ তরুণদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: শহিদুল বন্দরে হামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘পা কেটে ফেলার’ হুমকি চাঁদা তোলা বন্ধ হওয়ায় ক্ষিপ্ত সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ পুলে ডাব বিক্রেতাকে মারধরের অভিযোগ রূপগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বন্দর থানায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ৬ জনসহ গ্রেপ্তার ১৩

Reporter Name / ৩২ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৬ জনসহ বিভিন্ন মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ও শুক্রবার (৩১ জুলাই) বন্দর থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৬ জন, দস্যুতা মামলার ১ জন, নিয়মিত মামলার ১ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন এবং পুলিশ আইনে ৪ জন রয়েছেন।

 

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তাররা হলেন উজ্জল হোসেন (৩২), তাজুল ইসলাম জিতু (২৯), মেজবাহ উদ্দিন (৪০), টিপন (৪৬), আব্দুর রব (৫৬) ও মনির হোসেন (৫৫)। এছাড়া দস্যুতা মামলায় আল আমিন ওরফে সাগর (৩২), নিয়মিত মামলায় ওয়াদুত মোল্লা (৫২), গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ফারুক এবং পুলিশ আইনে মেহেদী হাসান ইমুন (৩০), সাকিব (১৯), আনোয়ার হোসেন (৫৫) ও ফয়সাল (২৫)কে আটক করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বন্দর থানা এলাকায় মাদক, সন্ত্রাস, দস্যুতা ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
31 জুলাই 2026

বন্দর থানায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ৬ জনসহ গ্রেপ্তার ১৩

www.narayanganjvision.com |
Narayanganj Vision News
31 জুলাই 2026

বন্দর থানায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ৬ জনসহ গ্রেপ্তার ১৩

www.narayanganjvision.com |
Narayanganj Vision News