নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো. আলী রাজ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সদস্য সচিব বাদশা মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি. এইচ. তোফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হালিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদীন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সদস্য সচিব শরীফ হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ এবং সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মো. জনি ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সচিব রাকিবুল ইসলাম এবং ১নং ওয়ার্ড শ্রমিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ— সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক মামুন দেওয়ান, সুমন, রুবেলসহ অন্যান্য নেতাকর্মী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মনির হোসেন সরদার, সদস্য সচিব মোহাম্মদ আলী হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। তারা সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।