শিরোনাম :
চিঠি দিবসে নতুন প্রজন্মের কাছে ফিরুক হারিয়ে যাওয়া চিঠির আবেগ সিদ্ধিরগঞ্জে ১৯৬৯ সালের ‘সুবহান হাজী ভবন’ ঝুঁকিপূর্ণ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন  কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা, নারীসহ ছুরিকাঘাতে আহত ৩ তরুণদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: শহিদুল বন্দরে হামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘পা কেটে ফেলার’ হুমকি চাঁদা তোলা বন্ধ হওয়ায় ক্ষিপ্ত সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ পুলে ডাব বিক্রেতাকে মারধরের অভিযোগ রূপগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

কারাভোগের পরও থামেনি অভিযোগ, সালাউদ্দিনের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ

Reporter Name / ৩৯ ভিউ
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত এক নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জসিম (৩৭) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আরেক ব্যবসায়ী দুলালকেও ভুক্তভোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

অভিযুক্তরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে এবং নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন (৫৫) ও তার ভাই কামাল (৪৫)।

 

অভিযোগে জসিম উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জ পুল এলাকার সড়কের পাশে তার বিকাশের দোকান এবং দুলালের পানের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা দুই দোকান থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে চাঁদা নিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে কামাল দোকান সরিয়ে দেওয়ার হুমকি দেন। গত ২৫ জুন রাত ৮টার দিকে তিনি দুই ব্যবসায়ীর দোকানে গিয়ে নির্ধারিত চাঁদার টাকা সালাউদ্দিনের কাছে পৌঁছে দেওয়ার জন্য চাপ দেন। টাকা না দিলে ভয়ভীতি দেখানোসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়।

 

স্থানীয়দের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাত ও অস্থায়ী দোকানকেন্দ্রিক চাঁদা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এর আগে চাঁদাবাজির অভিযোগে সালাউদ্দিন গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

 

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর চাঁদা আদায়ের সময় কামালকে স্থানীয় ছাত্র-জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছিল।

 

ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, সরকার পরিবর্তনের পর সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবৈধ দোকানপাট ও ফুটপাতের ভ্যান থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অভিযুক্তরা আগের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সালাউদ্দিন ও কামালের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ বলেন, আমি একটি অভিযানে আছি। এখনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
28 জুন 2026

কারাভোগের পরও থামেনি অভিযোগ, সালাউদ্দিনের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ

www.narayanganjvision.com |
Narayanganj Vision News
28 জুন 2026

কারাভোগের পরও থামেনি অভিযোগ, সালাউদ্দিনের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ

www.narayanganjvision.com |
Narayanganj Vision News