শিরোনাম :
চিঠি দিবসে নতুন প্রজন্মের কাছে ফিরুক হারিয়ে যাওয়া চিঠির আবেগ সিদ্ধিরগঞ্জে ১৯৬৯ সালের ‘সুবহান হাজী ভবন’ ঝুঁকিপূর্ণ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন  কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা, নারীসহ ছুরিকাঘাতে আহত ৩ তরুণদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: শহিদুল বন্দরে হামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘পা কেটে ফেলার’ হুমকি চাঁদা তোলা বন্ধ হওয়ায় ক্ষিপ্ত সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ পুলে ডাব বিক্রেতাকে মারধরের অভিযোগ রূপগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে ফিলিং স্টেশনে ফেলে যাওয়া রহস্যজনক ব্যাগে মিলেনি বিস্ফোরক, তদন্তে পুলিশ

Reporter Name / ২৬ ভিউ
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় ইউনাইটেড ফিলিং স্টেশনে ফেলে যাওয়া একটি তালাবদ্ধ কালো রঙের ব্যাগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তাতে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ব্যাগটি উদ্ধার হওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৬টার দিকে ইউনাইটেড ফিলিং স্টেশন কর্তৃপক্ষ একটি তালাবদ্ধ কালো ব্যাগ দেখতে পেয়ে সোনারগাঁও থানায় খবর দেয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষ সিএনজিচালিত অটোরিকশায় এসে ফিলিং স্টেশনের একপাশে ব্যাগটি রেখে কিছুক্ষণ পর একই বাহনে চলে যান।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ফিলিং স্টেশনের নিরাপত্তার স্বার্থে বিষয়টি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে অবহিত করা হয়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১০ সদস্যের বোম্ব ডিসপোজাল ইউনিট, পুলিশ পরিদর্শক মো. মোদাছসিরের নেতৃত্বে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে।

পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, ব্যাগটিতে কোনো বিস্ফোরক দ্রব্য নেই।

পরে ব্যাগের ভেতর থেকে মোছা. রেখা বেগম ও মো. মোশারফ সরকারের দুটি জাতীয় পরিচয়পত্র, মো. মোশারফ সরকারের ই-ড্রাইভিং লাইসেন্স, মহিলার ব্যক্তিগত কাপড়, একটি ভ্যানিটি ব্যাগ এবং সমিতির টাকা জমার বহি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কী উদ্দেশ্যে ওই নারী ব্যাগটি সেখানে রেখে গিয়েছিলেন, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
26 জুলাই 2026

সোনারগাঁওয়ে ফিলিং স্টেশনে ফেলে যাওয়া রহস্যজনক ব্যাগে মিলেনি বিস্ফোরক, তদন্তে পুলিশ

www.narayanganjvision.com |
Narayanganj Vision News
26 জুলাই 2026

সোনারগাঁওয়ে ফিলিং স্টেশনে ফেলে যাওয়া রহস্যজনক ব্যাগে মিলেনি বিস্ফোরক, তদন্তে পুলিশ

www.narayanganjvision.com |
Narayanganj Vision News