শিরোনাম :
চিঠি দিবসে নতুন প্রজন্মের কাছে ফিরুক হারিয়ে যাওয়া চিঠির আবেগ সিদ্ধিরগঞ্জে ১৯৬৯ সালের ‘সুবহান হাজী ভবন’ ঝুঁকিপূর্ণ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন  কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা, নারীসহ ছুরিকাঘাতে আহত ৩ তরুণদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: শহিদুল বন্দরে হামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘পা কেটে ফেলার’ হুমকি চাঁদা তোলা বন্ধ হওয়ায় ক্ষিপ্ত সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ পুলে ডাব বিক্রেতাকে মারধরের অভিযোগ রূপগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

Reporter Name / ৬২ ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জের হাউজিংয়ে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (২৯ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা কিন্ডার গার্টেন (ডিকেজি) এসোসিয়েশন থেকে ৬টি টেলেন্টপুলসহ ৩৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন। বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি জি এইচ ফারুক, মহাসচিব মজিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সায়েম হোসেন, ডিকেজ’র আঞ্চলিক প্রতিনিধি আরিফ হোসেন ঢালী, ডিকেজি’র কার্যকরী সদস্য মো: আল মামুন, হাজী আব্দুল জাব্বার ইসলামিক মডেল হাইস্কুলের পরিচালক মো: বিল্লাল হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শফিউর রহমান খান লিটন।

প্রধান অতিথি তার বক্তব্যে অভিভাকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের কখনো অন্যের সন্তানের সাথে তুলনা করবেন না। সবার জ্ঞান বুদ্ধি এক রকম হয় না। গড গিফটেড বলে একটা কথা আছে। তাই সবার মধ্যে এক রকম প্রতিভা থাকে না। সন্তানদের পারিবারিক ও নৈতিক শিক্ষাটা দিতে হবে পরিবার থেকে। মনে রাখতে হবে শুধু লেখাপড়া আর সাটিফিকেট জীবনে সব কিছু নয়, ভালো মানুষ হওয়াটা প্রকৃত শিক্ষা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিদের দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, ম্যাগজিন ও অনুদান তুলে দেন অতিথিরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
29 জুলাই 2026

সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

www.narayanganjvision.com |
Narayanganj Vision News
29 জুলাই 2026

সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

www.narayanganjvision.com |
Narayanganj Vision News