শিরোনাম :
চিঠি দিবসে নতুন প্রজন্মের কাছে ফিরুক হারিয়ে যাওয়া চিঠির আবেগ সিদ্ধিরগঞ্জে ১৯৬৯ সালের ‘সুবহান হাজী ভবন’ ঝুঁকিপূর্ণ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন  কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা, নারীসহ ছুরিকাঘাতে আহত ৩ তরুণদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: শহিদুল বন্দরে হামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘পা কেটে ফেলার’ হুমকি চাঁদা তোলা বন্ধ হওয়ায় ক্ষিপ্ত সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ পুলে ডাব বিক্রেতাকে মারধরের অভিযোগ রূপগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ

Reporter Name / ৫৩ ভিউ
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সারেংশের বাগ এলাকায় দুবাইপ্রবাসী বাবুল মিয়ার প্রায় ১ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে পরিচিত মহিউদ্দিন ও তার লোকজনের বিরুদ্ধে। একই ঘটনায় মুরাদপুর এলাকার নুরুর ছেলে মিঠু ও তার সহযোগী ছামচলের বিরুদ্ধে আনিস নামে এক ব্যক্তিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী পরিবারের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে ফুলহর মৌজায় অবস্থিত এসএ ২০৪ ও আরএস ১৩৭ নম্বর দাগের প্রায় ৮ শতাংশ জমির মধ্য থেকে ১ শতাংশ জমি দখলে নেওয়া হয়।

শনিবার (৮ আগস্ট) দুপুরে ওই এলাকায় সরকারি বিডিএস জরিপ ও জমির সীমানা নির্ধারণের কাজ চলছিল। এ সময় জমির মালিক বাবুল মিয়ার স্ত্রী তানিয়া আক্তার জমির সীমানা দেখিয়ে দিতে গেলে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও তার লোকজন এতে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, কোনো বিষয়ে প্রতিবাদ করলেই মহিউদ্দিন মুরাদপুর এলাকার নুরুর ছেলে মিঠুকে ডেকে এনে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করান। ঘটনার দিনও মিঠু ঘটনাস্থলে এসে আনিসকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মিঠুর সঙ্গে থাকা ছামচল নামে এক ব্যক্তি আনিসকে থাপ্পড় মারেন এবং পরে তাকে মারধর করেন। এ সময় আনিসকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী পক্ষের দাবি, তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

হামলার সময় আনিসের গলার চেইন ছিঁড়ে যায় এবং তার পরনের পোশাকও ছিঁড়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনার পর তানিয়া আক্তার ও আনিস প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
09 আগস্ট 2026

বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ

www.narayanganjvision.com |
Narayanganj Vision News
09 আগস্ট 2026

বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ

www.narayanganjvision.com |
Narayanganj Vision News