শিরোনাম :
চিঠি দিবসে নতুন প্রজন্মের কাছে ফিরুক হারিয়ে যাওয়া চিঠির আবেগ সিদ্ধিরগঞ্জে ১৯৬৯ সালের ‘সুবহান হাজী ভবন’ ঝুঁকিপূর্ণ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন  কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা, নারীসহ ছুরিকাঘাতে আহত ৩ তরুণদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: শহিদুল বন্দরে হামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘পা কেটে ফেলার’ হুমকি চাঁদা তোলা বন্ধ হওয়ায় ক্ষিপ্ত সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ পুলে ডাব বিক্রেতাকে মারধরের অভিযোগ রূপগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

৫০ হাজারের মাইলফলক ছুঁল ‘সময়ের News’, সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটে আনন্দ উদযাপন

Reporter Name / ২৭ ভিউ
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

দর্শক-পাঠকদের ভালোবাসা ও সমর্থনে ফেসবুক পেজে ৫০ হাজার ফলোয়ার পূর্ণ করায় কেক কেটে উদযাপন করেছে নারায়ণগঞ্জভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের News’।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের ‘একুশের চোখ’-এর প্রতিবেদক ও উপস্থাপক আলী আহমেদ, একুশে টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, কালের কণ্ঠের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহেদ, বাংলা এডিশনের স্টাফ রিপোর্টার যুবায়ের শিকদার, অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিনিধি নাবিলা শারমিন, বাংলা নিউজ ২৪ বিডির সিনিয়র রিপোর্টার ইব্রাহিম হোসেন, দৈনিক কালের নারায়ণগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার তন্ময় শিকদার, দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ আলম, CNN বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি কাউছার শেখসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানে অতিথিরা ‘সময়ের News’-এর ৫০ হাজার ফলোয়ার পূর্ণ হওয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে অতিথি ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে কেক কেটে ৫০ হাজার ফলোয়ার পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করা হয়।

‘সময়ের News’ বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান অপূর্ব জানায়, দর্শক-পাঠকদের ভালোবাসা ও আস্থাই তাদের পথচলার সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত ও নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ‘সময়ের News’-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
17 আগস্ট 2026

৫০ হাজারের মাইলফলক ছুঁল ‘সময়ের News’, সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটে আনন্দ উদযাপন

www.narayanganjvision.com |
Narayanganj Vision News
17 আগস্ট 2026

৫০ হাজারের মাইলফলক ছুঁল ‘সময়ের News’, সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটে আনন্দ উদযাপন

www.narayanganjvision.com |
Narayanganj Vision News