শিরোনাম :
চিঠি দিবসে নতুন প্রজন্মের কাছে ফিরুক হারিয়ে যাওয়া চিঠির আবেগ সিদ্ধিরগঞ্জে ১৯৬৯ সালের ‘সুবহান হাজী ভবন’ ঝুঁকিপূর্ণ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন  কংস নদীর পাড়ে বৃক্ষরোপণ, সৌন্দর্য ফেরানোর প্রত্যয় বিএনপির সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা, নারীসহ ছুরিকাঘাতে আহত ৩ তরুণদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: শহিদুল বন্দরে হামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘পা কেটে ফেলার’ হুমকি চাঁদা তোলা বন্ধ হওয়ায় ক্ষিপ্ত সালাউদ্দিন, সিদ্ধিরগঞ্জ পুলে ডাব বিক্রেতাকে মারধরের অভিযোগ রূপগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

দুর্ভোগের অবসান চান আন্দিরপাড়বাসী, আন্ডারপাস নির্মাণে আন্দোলনের ঘোষণা

Reporter Name / ২২ ভিউ
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের মদনপুর আন্দিরপাড় এলাকায় নিরাপদ পারাপার নিশ্চিত করতে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন স্থানীয় এলাকাবাসী।

গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, কবরস্থানসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থে দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের দাবি, মদনপুরের আশপাশের বড়বাড়ি, বড় সাহেব বাড়ি, ছোট সাহেব বাড়ি, আন্দিরপাড়, কাশিপুর মাদ্রাসা, কেত্তারবাগ, মাস্টার বাড়ি, দেওয়ানবাগ, কলাবাড়ি ও চেঙ্গাইলসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। কিন্তু নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা ভোগান্তি ও ঝুঁকির মধ্যে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসী জানান, ওই এলাকায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি ইউনিভার্সিটি কলেজ, একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বড় মাদ্রাসাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে যাতায়াত করে। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সবসময় উদ্বেগ কাজ করে।

এছাড়া এলাকাটিতে একটি বড় কবরস্থান রয়েছে। স্থানীয়দের ভাষ্য, কেউ মারা গেলে মরদেহ কবরস্থানে নেওয়ার ক্ষেত্রেও বর্তমান পরিস্থিতিতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই জনসাধারণের চলাচল ও মানবিক প্রয়োজন বিবেচনায় এখানে দ্রুত একটি আন্ডারপাস নির্মাণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা।

তাদের দাবি, বাজার সংলগ্ন এই এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন ব্যাপক মানুষের চলাচল রয়েছে। দ্রুত আন্ডারপাস নির্মাণ করা না হলে শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

এ বিষয়ে সবাইকে একসঙ্গে আওয়াজ তোলার এবং আন্ডারপাস নির্মাণের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই গুরুত্বপূর্ণ এলাকায় আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া সম্ভব।

এলাকাবাসী ও প্রবাসী মামুন মাননীয় সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। বিশেষ করে এমপি কালাম সাহেব এবং তার পুত্র আবু কাওসার আশা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, জনদুর্ভোগ লাঘবে মদনপুর আন্দিরপাড় এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হলে এলাকাবাসী আজীবন কৃতজ্ঞ থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মদনপুর আন্দিরপাড় এলাকার মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও খবর
23 আগস্ট 2026

দুর্ভোগের অবসান চান আন্দিরপাড়বাসী, আন্ডারপাস নির্মাণে আন্দোলনের ঘোষণা

www.narayanganjvision.com |
Narayanganj Vision News
23 আগস্ট 2026

দুর্ভোগের অবসান চান আন্দিরপাড়বাসী, আন্ডারপাস নির্মাণে আন্দোলনের ঘোষণা

www.narayanganjvision.com |
Narayanganj Vision News